অনলাইন ডেস্ক।

দুর্নীতি মামলায় তিন বছরের দণ্ড পাওয়ার পর পাকিস্তানের লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির জেলা ও দায়রা আদালত ইমরানকে এ সাজা দিয়েছেন।

পিটিআইয়ের পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে এক লাখ রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। এ মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত আসছে…