অনলাইন ডেস্ক।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে অর্থ ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামী “আব্দুল হান্নান পলাশ” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

২৭ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অর্থ ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান পলাশ (৪৭)’কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আব্দুল হান্নান পলাশ ব্যাংক থেকে ঋণ নিয়ে সঠিকভাবে পরিশোধ না করে ঋণ খেলাপি হয়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আসামীর বিরুদ্ধে মামলা করলে তিনি গ্রেপতার এড়াতে সুদূর চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ এসে আত্মগোপন করে পলাতক থাকে। অতঃপর গত ১১ এপ্রিল ২০২২ ইং তারিখ যুগ্ন মহানগর দায়রা জজ ৫ম আদালত, ঢাকা কর্তৃক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিচারের রায় ঘোষণার পর সাজা পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী আব্দুল হান্নান পলাশ (৪৭), পিতা- মৃত আবর আলী প্রধান, মাতা- খানজুমান বেগম, সাং- মিলারচর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী আব্দুল হান্নান পলাশ (৪৭)’কে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।