চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৭.০৯.২০২৩): চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগ পরিচালনার বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘চুয়াডাঙ্গা হোক ফুটবলের রোল মডেল ‘ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দীন সুজন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইমরান হুসাইন, ফুটবল খেলার প্রশিক্ষক সরোয়ার হোসেন মধু, নির্বাহী সদস্য শেখ রাসেল ও ফুটবল লীগের আহবায়ক রেজাউল হক জোয়ার্দ্দারসহ অনেকে।
সভাপতি একলাছ উদ্দীন সুজন জানান, ২৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল লীগের উদ্বোধন করা হবে । টুর্ণামেন্টে ৮টি ফুটবল দল অংশ গ্রহণ করবে। ১৫ অক্টোবর চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।