নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহের সদর হতে ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

২১ অক্টোবর ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সিপিসি- ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় ঝিনাইদহ টু মাগুরা রোডে
পিকআপ গাড়ী যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বহন করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ
আনুমানিক রাত ১২:৩০ ঘটিকার সময় ঝিনাইদহ টু মাগুরা হাইওয়ে রোডের বিসিক মোড়স্থ এলাকায় মহাসড়কের উপর চেকপোষ্ট এর মাধ্যমে একটি বিশেষ অভিযান
পরিচালনা করে অভিনব কায়দায় পেয়ারা ভর্তি পিকআপ গাড়ীতে বহনকৃত ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী ১। মোঃ নজরুল খান (৩৩), পিতা- মৃত সিরাজুল
খান, সাং- সুজন্দর, ২। মোঃ রোমান সরদার (২৪), পিতা- মিনতাজ উদ্দিন সরদার,
সাং- স্বর্ণঘোষ, উভয় থানা- পালং ৩। মোঃ আকরাম হোসেন (২৩), পিতা- আব্দুর
রশিদ খান, সাং- বড় সিদুরকুড়া, থানা- ডামুড্যা, সর্ব জেলা- শরীয়তপুরদেরকে
গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের
হেফাজত হতে ৪৬ বোতল ফেন্সিডিল, ০৪টি মোবাইল, ০৮টি সিমকার্ড, ০১টি চাবিসহ
পিকআপ গাড়ী এবং নগদ- ১২৩০০/- টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করে। প্রাথমিক
জিঞ্জাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত পিকআপ গাড়ী
ব্যবহার করে অভিনব কৌশলে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে অবৈধ
মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায়
হস্তান্তর পরে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।