যশোরে ৩শ’ ১০ পিস ইয়াবাসহ বাবা ও মেয়েকে আটক করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আটকরা হলেন শংকরপুর রামকৃষ্ণ মিশন রোডের ইবাদ আলী ও তার মেয়ে পপি বেগম।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের ডিডি আসলাম হোসেন জানান, তাদের কাছে খবর আসে রামকৃষ্ণ মিশন এলাকায় বাবা-মেয়ে মাদকের রমরমা ব্যবসা করছেন। তারই প্রেক্ষিতে বুধবার বেলা ১১টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ইবাদ আলীকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। এসময় লুঙ্গির কোচরে গোঁজা অবস্থায় ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে বেলা ১টায় ফের তার বাড়ি ঘেরাও করা হয়। পরে পপির ঘর থেকে পপিকে আটক করে ১শ’ ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।।