ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘ঘৃণা করি’ মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে শবনম বুবলীর প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি, এ শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। তবে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি।

সেখানে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

এই স্ট্যাটাসে কারেও নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই বুবলী দিয়েছেন তা স্পষ্ট। এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু কি মন্তব্য করেন।