ঝিনাইদহের মহেশপুরে শ্যামকুড় পশ্চিম পাড়ার মাঠ থেকে বিষধর ও বিরল প্রজাতির রাসেল ভাইপার উদ্ধার হয়েছে।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শ্যামকুড় নয়া পাড়া মাঠে শিমের ক্ষেতে স্থানীয় কয়েকজন কৃষক কাজে গেলে সাপটি দেখতে পান। তিনি আরও কয়েকজনকে একত্রিত করে কৌশলে সাপটি বস্তাবন্দি করেন। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের মাধ্যমে মহেশপুর বন বিভাগে খবর দেওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে যশোর বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়। এসময় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এবং মহেশপুর বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসেল ভাইপার সহজে দেখা যায় না। বিষধরের দিক থেকে বিশ্বে এর অবস্থান ৫ নম্বর এবং আক্রমণে ১ নম্বর। মহেশপুরের প্রকৃতিপ্রেমী নাজমুল জানান, সাপটি ঝিনাইদহ জেলার মহেশপুরে সীমান্তবর্তী এলাকায় দেখা যাচ্ছে। গত বছর একটি উদ্ধার করা হয়েছিল। ভংয়কর বিষাধর সাপ আটক হওয়ায় ওই অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে।