নিজস্ব প্রতিবেদক।
র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সিগঞ্জ এর যৌথ অভিযানে ০১ জন অপহরণ ও ধর্ষণকারী গ্রেফতার; অপহৃত ০৩ জন ভিকটিম উদ্ধার।

র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এবং র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সিগঞ্জ এর যৌথ চৌকস আভিযানিক দল গত ০৮ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ রুবেল মৃধা (৩৮) কে গ্রেফতার ও ০৩ জন ভিকটিমকে উদ্ধার করে। ঘটনা সূত্রে ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, ভিকটিমের পিতার ভাষ্য মতে গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল মৃধা একজন নারী লোভী। পূর্ব থেকে ভিকটিমের প্রতি আসামীর কুনজর ছিলো। ভিকটিমকে বাদী অন্যত্র বিবাহ দিলে আসামী প্রতিশোধ পরায়ণ হয়ে ভিকটিমকে অপহরণ করার ও জোরপূর্বক ধর্ষণ করারা অপচেষ্ঠায় লিপ্ত থাকে। ভিকটিম বাবার বাড়িতে বেড়াতে এসে মার্কেট করার জন্য বাড়ির বাহিরে বের হলে ওৎ পেতে থাকা আসামী একটি মাইক্রোবাসে ভিকটিম ও তার শিশু সন্তানকে জোরপূর্বক তুলে অপহরণ করে নিয়ে যেয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

অতঃপর ভিকটিমের পিতা কোন উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে গত ০৩/১০/২০২৩ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় অপহরণকারীর বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, ধারা- ৭/৯(১)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী) ২০০৩। পরবর্তীতে উক্ত মামলার সূত্র মোতাবেক র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও এবং র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সিগঞ্জ এর চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এজহারে বর্ণিত প্রধান আসামী মোঃ রুবেল মৃধা (৩৮), পিতা- মৃত খোকা মৃধা, মাতা-, সাং-কনকসার(বটতলা), থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার ও ০৩ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল মৃধা (৩৮) ও ০৩ জন ভিকটিমদেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।