ড. মোঃ আমিনুল ইসলাম।।
এক ছাগল চেয়ারেতে
অন্যদের ভাবনা,
ঘাস, পাতা, ফ্যান-ভাত
আর না, আর না।
চেয়ারেরটা যা খাবে
রবো তার পাশে,
ছিটেফোঁটা দেবেই তো!
চলবো এই আশে।
যায় যদি লঙ্কায়-
হয় যদি রাবণ,
সময় মত দেখে নিবো
কেমনে হয় পাবন।
‘সময়ের এক ফোঁড়
অসময়ের দশ’,
বেসময়ে ঘাস-পাতাও
লাগে খসখস।।