রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মঈন।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতের নাম জানা যায়নি।