দর্শনা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় দর্শনা পৌরসভার কাউন্সিলর কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবুর আলী,এরশাদ আলী,বিল্লাল হোসেন , দর্শনা সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আশরাফুল হক , পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, দর্শনা থানার ওসি তদন্ত নিরব হোসেন , দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাবির হোসেন মিকা, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম,কবি আবু সুফিয়ান সহ প্রমুখ।