যথাযোগ্য মর্যাদায় দর্শনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আজ শনিবার(১৬ ডিসেম্বর) সকাল ৬ টার সময় দর্শনা বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও শহীদ স্মৃতি স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় নিরবতা পালন, শপথ ও দোয়া করা হয়।

এরপর সকাল ৯ টার সময় দর্শনা পৌর সভার আয়োজনে দর্শনা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন, চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর, বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলী। দর্শনা কেরু এন্ড কোম্পানির বাজার মাঠে দর্শনা পৌরসভাসহ শহরের সকল সরকারি, বেসরকারি অফিস, স্কুল, কলেজ, দর্শনা ফারিয়া,আনসার ভিডিপি, এনজিও প্রতিনিধিগণ শহীদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে চুয়াডাঙ্গা ২ আসনের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি দর্শনা বাজার মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে দর্শনা অডিটোরিয়াম গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দর্শনা পৌর আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক আরিফ, দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীরমুক্তিযোদ্ধারাসহ সর্ব স্তরের জনগণ র‍্যালিতে অংশ গ্রহণ করেন।।