মোঃ আব্দুর রহমান অনিক।।
দর্শনা পৌরসভার ৪ বারের নির্বাচিত প্রয়াত মেয়র মতিয়ার রহমান এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ রোববার ৩১ ডিসেম্বর দুপুর ২ টায় দর্শনা পৌরসভার সম্মেলন কক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, ইদ্রিস আলী, কবি আবু সুফিয়ান, কাউন্সিলর সাবির হোসেন মিকা,মহিলা কাউন্সিলর জাহানারা খাতুন , বিলকিস খাতুন, সুরাতন নেছা,দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, কর নির্ধারক সরওয়ার হোসেন, জাহিদুল ইসলাম সহ প্রমুখ।।