ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন এবং ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এর নেতৃত্বে শহরের হাট চঁাদনী এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র ধ্বংসের নির্বাচন। ভোটে জনগণের কোন প্রয়োজন হবে না। সন্ধ্যায় তল্পিবাহক নির্বাচন কমিশন শুধু ফলাফল ঘোষণা করবে। এই সাজানো ও পাতানো ভোটের খেলায় অংশগ্রহন থেকে সাধারণ মানুষকে বিরত থেকে অবৈধ সরকারের অনাস্থা জানানোর আহবান জানান তিনি। পরিশেষে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে উপস্থিত ছাত্র দলের সকল নেতাকর্মীদের আগামী দিনে রাজপথে আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করার উদাত্ত আহবান জানান।
তিনি আরও বলেন, অচিরেই দেশনেত্রী বেগম খালেদ জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রতিষ্ঠিত করে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। পরিশেষে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে উপস্থিত ছাত্র দলের সকল নেতাকর্মীদের আগামী দিনে রাজপথে আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করার উদাত্ত আহবান জানান তিনি।
নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মফিজুল ইসলাম নান্নু, আলী মর্তুজা লিটু, আব্বাস আলী, তৌহিদ মুন্সি, পিয়ার আলী, আবু বক্কর রাজু, মোহাম্মদ আলী ভুলু, তৈয়বুর রহমান টিপু, জাফর মেম্বার, কামাল ধোনি, তারেক ফিরোজ, আতিয়ার মেম্বর, আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সহসভাপতি শু আহমেদ জনি, যুগ্ম সম্পাদক ফয়সাল কবির, এরশাদ হোসেন সোনা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম, শিপন হোসেন, নিরব, সিমান্ত, কলেজ ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন হেসেন, হারুনুর রশীদ রাজা, চ ল হোসেন, মনিরুজ্জামান মুন্না, সাব্বির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আরিয়ান সুমন, আলামিন, সোহেল, ইকরামুল, রিয়াদুলই ইসলাম মোরসালিন, আকরাম হোসেন, আমিন, বনি, আবির হাসান, ফাহিম শাহরিয়ার, ও শাকিল আহমেদ। উপজেলা তঁাতীদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, সেকেন্দার আলী, যুবদলের আহবায়ক সুজা উদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটে, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ, বিল্লাল হোসেন, আক্তার হোসেন, জাকির হোসেন, শহিদুল ইসলাম, এরশাদ হোসেন, আব্দুল কাদের, মাসুদ, জুয়েল রানা, সিঙ্গার বাবু, দিপু,ফারুক হোসেন, বিপ্লব, আব্দির রহমান টুকু, সাদ্দাম হোসেন, বাবুল আক্তার,সাহারুল, মহিদুল, বাশার, শিপন। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, জাহাঙ্গীর আলম, এরশাদ হোসেন সোনা, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম, রাফসান জনি, কৃষক দলের মকসুদুল মোমিন, আমিন মোল্লা, শ্রমিক নেতা নূরুল ইসলাম প্রমুখ।