মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
রবিবার ( ১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জুলফিকার হায়দারের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে মেধাবৃত্তি পুরস্কার ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার।
শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, ৯৫ফাউন্ডেশনের সভাপতি রায়হান প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আল আমিন তালুকদার, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।।