মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের কাজিপুরে বন্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ১১ই ফেব্রুয়ারী রবিবার দুপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
নবীন বরন উপলক্ষে ইন্সটিটিউট প্রাজ্ঞনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সহ প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেন সহ সকল নেতৃবৃন্দ।