রাজধানীর বেইলি রোডের আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আজ শুক্রবার বঙ্গভবন থেকে পাঠানো এ সংক্রান্ত একটি বার্তা পাঠানো হয়। রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।
এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া অনেককে নামিয়ে আনেন। কিন্তু ছয় তলা ভবনে আটকে পড়া বেশিরভাগ লোকজন মারা যান।