রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ওবায়দুল কাদের। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একই সঙ্গে আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধও জানিয়েছেন ওবায়দুল কাদের।