মিজানুর রহমান মিনু, কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।
১৯৪৮ সালের ২ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী ও আমিনা মনসুর এর ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম।
আজ ২ এপ্রিল মোহাম্মদ নাসিমের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার সিমান্তবর্তী এলাকা সিমান্ত বাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের মূর্যালে শ্রদ্ধা নিবেদন করেন নাসিম পুত্র কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলাআওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে মূর্যাল সংলগ্ন সিমান্তবাজার জামে মসজিদে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।