আরিফুজ্জামান আরিফ বাগআঁচড়া।। যশোরের শার্শার বাগআঁচড়ায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাত বোমা উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারে বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতরে অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে এ বোমা তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভিতর দিয়ে চলাচলের সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।।