খুলনার কয়রা উপজেলার আওতাধীন সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস রেখে পালিয়েছে শিকারীরা। এসময় বনবিভাগ ছয়টি বস্তায় ১৩২ কেজি হরিণের মাংস ও একটি নৌকা জব্ধ করেছে।
বনবিভাগ সুত্রে জানা গেছে, ১০ জুন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের আওতাধীন শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস ও নৌকা জব্ধ করা হয়। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। এসময় ২ জন শিকারী সুন্দরবনের ভিতরে পালিয়ে গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।