কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু’র আনার এমপি নিখোঁজের মামলায় গ্রেফতারকে প্রহসন উল্লেখ করে অবিলম্বে মুক্তি দাবি করেছেন ঝিনাইদহ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ। তিনি বলেন, ডিএমপি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনায় গ্রেফতার ৩ আসামি জবানবন্দি প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেই আবেদন গ্রহণ করেছেন। এই মামলায় গ্রেফতার কাজী কামাল আহমেদ বাবুর জবানবন্দির সূত্র ধরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে ডিবি। জবানবন্দি প্রত্যাহার
হলে সাইদুল করিম মিন্টু এই মামলায় আসামি থাকবে না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এমপি আনার হত্যার বিচার চাই। আমরা বিশ্বাস করি সাইদুল করিম মিন্টু এমপি আনার হত্যার সাথে কোন ভাবেই জড়িত নয়। ঝিনাইদহের রাজনীতিকে ধ্বংস করার জন্য তাকে এই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্বাস সাইদুল করিম মিন্টু অবিলম্বে মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে। (৬ ই জুলাই) শনিবার বিকেলে মেইন বাসস্ট্যান্ড চত্বরে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের আয়োজনে মিথ্যা,ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বক্তব্য রাখেন কোটচাঁদপুর পৌর সভার সাবেক পৌর মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ), উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সফিকুর রহমান,উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইকবাল হোসনে, স্বেচ্ছা – সেবক লীগের যুগ্ন আহবায়ক জুয়েল রানা,কলেজ ছাত্র লীগের নেতা শাফিন রহমান,কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ওবাইদুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন,পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ হালদার,কলেজ ছাত্র লীগ নেতা মোঃ নয়ন হোসেন,মানিক হোসেন,দোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,শামীম মিয়াজি।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা কোটচাঁদপুর মেইনবাসস্ট্যান্ডে আসেন। এরপর বিকেল ৪ টা শুরু হয় মানববন্ধন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষ মেইন বাসস্ট্যান্ড এসে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর যুবলীগের নেতা সাব্বির আহম্মেদ। এ সময় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।