অনলাইন ডেস্ক।।
রকেট হামলা চালিয়ে হিজবুল্লাহ ‘সব লাল সীমারেখা অতিক্রম’ করেছে বলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২৭ জুলাই) গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সী অন্তত ১২ জন কিশোর-তরুণ নিহত হয় এবং এ হামলায় ১৯ জন আহত হন। এ হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করে এমন মন্তব্য করেছে।
তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে।
গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মাদ আফিফ মাজদাল শামস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সব অভিযোগ মিথ্যা।’ কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ রকেটটি ছুড়েছে।
তারা আরো বলেছে, ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
এর জন্য ইসরায়েলের কাছ থেকে ভয়ংকর জবাব পাবে গোষ্ঠীটি।
ইসরায়েলের মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘শনিবারের গণহত্যা চালিয়ে হিজবুল্লাহর সব লাল সীমারেখা অতিক্রম করেছে। এটি সেনাবাহিনী নয় যে অন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে, বরং এটি একটি সন্ত্রাসী সংগঠন। যারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের ওপর গুলি চালাচ্ছে।
’
এদিকে হামলার পর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলার জবাব দিতে বিলম্ব করবে না ইসরায়েল। এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে।’
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ অভিযোগ করেছেন, হিজবুল্লাহ ‘আজ শিশুদের নৃশংসভাবে আক্রমণ ও হত্যা করেছে, তাদের একমাত্র অপরাধ ছিল ফুটবল খেলা।’
এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র শনিবার ইসরায়েল অধিভুক্ত গোলান হাইটসে একটি ফুটবল মাঠে রকেট হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের নিরাপত্তার জন্য মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
এনএসসির মুখপাত্র বলেছেন, ইসরায়েল তার নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকির সম্মুখীন হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননের হিজবুল্লাহসহ সব সংস্থার বিরুদ্ধে।
সূত্র : এএফপি
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সম্পর্কিত খবর
হামলাকারীরা শেখ হাসিনার সব অর্জন ধ্বংস করতে চায়
হামলাকারীরা শেখ হাসিনার সব অর্জন ধ্বংস করতে চায়
চাঁদা না পাওয়ায় বাড়ি নির্মাণে বাধা, হামলা
চাঁদা না পাওয়ায় বাড়ি নির্মাণে বাধা, হামলা
সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত ২২
সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত ২২
গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩০
গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩০
বিশ্ব
প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১৩:১০
চীনের মধ্যাঞ্চলে ভূমিধসে ১১ জন নিহত
অনলাইন ডেস্ক
চীনের মধ্যাঞ্চলে ভূমিধসে ১১ জন নিহত
ছবি : সংগৃহীত
মধ্য চীনের হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে একটি স্থানীয় গেস্টহাউস ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় আজ রবিবার ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত একজন এখনো নিখোঁজ রয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
অফিশিয়াল ব্রডকাস্টার সিসিটিভি প্রাথমিকভাবে জানিয়েছে, ১৮ জন মাটিচাপা পড়েছে বলে জানা গেছে।
স্থানীয় সময় আজ রবিবার বিকেল পর্যন্ত ১১টি মৃতদেহ এবং ছয়জনকে আহত আবস্থায় উদ্ধার করা হয়েছে। সিসিটিভি অনুসারে, পাহাড়ে আকস্মিক বন্যার কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
ঘটনার পর ২৪০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্র-চালিত বেইজিং ইয়ুথ ডেইলির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ধারে কাদা, ধ্বংসাবশেষ ও উপড়ে পড়া গাছগুলো একটি তিনতলা ভবনের সামনে পড়ে আছে।
উত্তর ও দক্ষিণ-পশ্চিমে আকস্মিক বন্যায় এই মাসের শুরুতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মে মাসেও কয়েক দিনের বৃষ্টির পর দক্ষিণ চীনে একটি হাইওয়ে ধসে পড়ে ৪৮ জন নিহত হয়।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন আবহাওয়াকে কঠিন করে তুলেছে এবং আরো ঘন ঘন এ ধরনের ঘটনা ঘটছে। চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী একটি দেশ।
সূত্র : এএফপি
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
বিশ্ব
প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১২:৪৬
মালিতে রুশ ওয়াগনার বাহিনীর সদস্যরা হতাহত, দাবি বিদ্রোহীদের
অনলাইন ডেস্ক
মালিতে রুশ ওয়াগনার বাহিনীর সদস্যরা হতাহত, দাবি বিদ্রোহীদের
ছবি : সংগৃহীত
মালির আলজেরিয়ার সীমান্তের কাছে দুই দিনের লড়াইয়ে বেশ কয়েকজন মালির সেনা এবং রুশ ওয়াগনা বাহিনীর সদস্য নিহত ও আহত হওয়ার খবর জানিয়েছে মালির উত্তর তুয়ারেগ বিদ্রোহীরা। তুয়ারেগ হলেঅ একটি জাতিগোষ্ঠী, যারা উত্তর মালির কিছু অংশসহ সাহারা অঞ্চলে বসবাস করে।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি ২০১২ সালে মালির জান্তা সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ শুরু করেছিল কিন্তু বিদ্রোহটি পরে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর গোষ্ঠীটি ২০১৫ সালে বামাকোর (মালির রাজধানী) সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল।
কিন্তু বিদ্রোহী আন্দোলন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য স্থায়ী কৌশলগত কাঠামো (সিএসপি-পিএসডি) ২০২২ এর শেষে আলোচনা থেকে সরে আসে।
সিএসপি-পিএসডি শনিবার এক বিবৃতিতে বলেছে, তারা বৃহস্পতিবার এবং শুক্রবার সীমান্ত শহর টিনজাউয়াটেনে লড়াইয়ে সাঁজোয়া যান, ট্রাক এবং ট্যাংক জব্দ করেছে। বিদ্রোহী গোষ্ঠীটিও বলেছে, তারা একটি হেলিকপ্টারকে ক্ষতিগ্রস্ত করেছিল। পরে সেটি শত শত কিলোমিটার দূরে কিদাল শহরে বিধ্বস্ত হয়েছে।
এদিকে মালির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তাদের দুই সেনা হারিয়েছে কিন্তু তারা প্রায় ২০ বিদ্রোহীকেও হত্যা করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের ১০ জন সদস্যও আহত হয়েছেন। আরো বলা হয়, হেলিকপ্টার শুক্রবার একটি রুটিন মিশনে যাওয়ার সময় কিডালে বিধ্বস্ত হয়েছিল কিন্তু কেউ নিহত হয়নি।
এদিকে বেশ কয়েকজন রুশ সামরিক ব্লগার আজ রবিবার এক প্রতিবেদনে বলেছে, আলজেরিয়ার সীমান্তের কাছে একটি অতর্কিত হামলায় ওয়াগনার গ্রুপের অন্তত ২০ জন নিহত হয়েছে।
এ বিষয়ে একজন বিশিষ্ট রুশ সামরিক ব্লগার সেমিয়ন পেগভ বলেছেন, ‘ওয়াগনার পিএমসি (গ্রুপ) এর সদস্যরা দেশটির সরকারি সেনাদের সঙ্গে একটি গাড়ি বহরে ছিলেন। তখন তারামালিতে তারা নিহত হন… কয়েকজনকে বন্দীও করা হয়েছিল।’
রাশিয়ার নিরাপত্তা কাঠামোর সঙ্গে সম্পর্কযুক্ত বাজা টেলিগ্রাম নিউজ চ্যানেলও জানিয়েছে, কমপক্ষে ২০ জন ওয়াগনার যোদ্ধা নিহত হয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে ব্লগারদের প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।
ওয়াগনার বাহিনী ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।
কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা সংস্থার বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দুই মাস পর, আগস্টে এই বাহিনীর নেতা ইয়েভজেনি প্রিগোজিন একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। এরপর বাহিনীটির ভবিষ্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
তবে দেশটির সেনাবাহিনী বলেছে, রুশ বাহিনী সেখানে ওয়াগনার ভাড়াটে নয় বরং প্রশিক্ষক রাশিয়া থেকে কেনা সরঞ্জাম দিয়ে স্থানীয় সেনাদের সাহায্য করছে। তবে বাজা টেলিগ্রাম নিউজ চ্যানেল রবিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওয়াগনার যোদ্ধারা ২০২১ সাল থেকে মালিতে রয়েছে।
মালির সামরিক কর্তৃপক্ষ ২০২০ এবং ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর থেকে বছরব্যাপী ইসলামপন্থী বিদ্রোহের সঙ্গে লড়াই করছে।
সূত্র : রয়টার্স
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
বিশ্ব
প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১১:১২
চীনে টাইফুন গায়েমির প্রভাবে বৃষ্টি
কালের কন্ঠ ডেস্ক
চীনে টাইফুন গায়েমির প্রভাবে বৃষ্টি
সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমির প্রভাবে ভারি বৃষ্টি শুরু হওয়ায় স্থানীয় সময় গতকাল শনিবার সকাল পর্যন্ত চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের ২৭ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ বিভাগ জানিয়েছে, গায়েমি এই বছরের তৃতীয় টাইফুন। এর প্রভাবে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের কারণে প্রদেশের ৪০টি জলাধারের পানির স্তর বেড়েছে। প্রাদেশিক আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, লিয়াওনিংয়ের বেশির ভাগ এলাকায় আজ রবিবার ভোর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত মুষলধারে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য বন্যার প্রস্তুতি এবং দুর্যোগের ঝুঁকি কমানোর জন্য প্রদেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্যার ঝুঁকি এড়াতে প্রদেশজুড়ে শত শত রাসায়নিক ও খনি কম্পানি তাদের কার্যক্রম স্থগিত করেছে। ওই শিল্পাঞ্চলের হাজার হাজার কর্মী ও বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র : সিজিটিএন
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
বিশ্ব
প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ১০:৫১
বাঘ নিয়ে আশার আলো দেখাল যে বন
অনলাইন ডেস্ক
বাঘ নিয়ে আশার আলো দেখাল যে বন
ছবি : সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যেখানে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, সেখানে রাজসিক প্রাণীটিকে নিয়ে সুসংবাদ দিল থাইল্যান্ড। আগামীকাল সোমবার বিশ্ব বাঘ দিবসের আগে দেশটি জানিয়েছে, তাদের ওয়েস্টার্ন ফরেস্ট কমপ্লেক্সে (ডাব্লিউইএফকম) ১৭ বছরে বাঘের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে। ২০০৭ থেকে ২০২৩ সালের মধ্যে সেখানে বাঘের সংখ্যা ৪১ থেকে বেড়ে ১৪৩ হয়েছে।
১১টি জাতীয় উদ্যান এবং বন্য প্রাণী অভয়ারণ্য ঘিরে গড়ে ওঠা ১৮ হাজার বর্গকিলোমিটারের ডাব্লিউইএফকম বনাঞ্চলটি গড়ে উঠেছে।
বনটিতে কেবল বাঘই নয়, হরিণসহ অন্যান্য প্রাণীর সংখ্যাও বেড়েছে। থাইল্যান্ডের জাতীয় চিড়িয়াখানা (ডিএনপি) এবং বন্য প্রাণী সংরক্ষণ সমিতির (ডাব্লিউসিএস) নেতৃত্বে এক গবেষণায় বাঘের সংখ্যা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। বিজ্ঞানবিষয়ক জার্নাল গ্লোবাল ইকোলজি অ্যান্ড কনভারশনে এসব গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ডাব্লিউসিএস পরিচালক এবং বন্য প্রাণী বিশেষজ্ঞ পর্ণকমল জর্নবুরম বলেছেন, প্রাণীর সংখ্যা বৃদ্ধি বনের কার্যকর ব্যবস্থাপনার উদাহরণ।
এক দশকেরও বেশি সময়ের পরিশ্রমের ফসল এটি। তিনি বলেন, এই ফরেস্ট কমপ্লেক্সে বহু বিপন্ন প্রজাতির প্রাণী রয়েছে। জর্নবুরম মনে করেন, বন্য প্রাণী সংরক্ষণ এবং বিপন্ন প্রজাতির সংখ্যা বৃদ্ধির জন্য ডাব্লিউইএফকম রোল মডেল হয়ে থাকবে। আসলে বাঘ সংরক্ষণ করলে এটি অন্য অনেক প্রজাতিকেও সংরক্ষণের দিকে নিয়ে যায়।
ডাব্লিউইএফকম বনাঞ্চলটিতে ২০০৫ সাল থেকে কাজ করছেন পর্ণকমল। তিনি সেখানে নাটকীয়ভাবে বন্য প্রাণীর সংখ্যা বাড়তে দেখেছেন। তিনি বলেন, বন্য প্রাণীর জন্য বড় ঝুঁকিগুলোর অন্যতম হলো শিকার। বনাঞ্চলে কড়া টহলের মাধ্যমে শিকারিদের প্রতিহত করা হয়েছে। বন্য প্রাণী নিয়ে অবৈধ ব্যবসা আটকাতে টহলদার দল জিপিএস ব্যবহার, ক্যামেরা বসানো, তথ্য সংগ্রহের পদ্ধতি আধুনিকায়নসহ নানা ধরনের পথ অবলম্বন করেছে।
এ ছাড়া বেশির ভাগ সংরক্ষণকেন্দ্র ছোট এলাকায় গড়ে তোলা হয়। কিন্তু ডাব্লিউইএফকম বিশাল এলাকাজুড়ে কয়েকটি পার্কের মধ্যে সংযোগ সৃষ্টি করে বাঘের জন্য পর্যাপ্ত বনাঞ্চল রেখেছে অবাধে বিচরণের জন্য। এর ফলও পাওয়া গেল এবার। ডাব্লিউইএফকম থাইল্যান্ড তো বটেই, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বনাঞ্চলের মধ্যেও বৃহত্তম। ডাব্লিউসিএস জানিয়েছে, বনাঞ্চলটি শুধু বাঘের জন্য নয়, অন্য বিপন্ন প্রাণীদের জন্যও গুরুত্বপূর্ণ। এশীয় হাতি, হর্নবিল ও বেনটেংয়ের সংখ্যা বৃদ্ধির জন্য দারুণ উপযুক্ত স্থান এটি। সেখানে ১৫০ প্রজাতির বন্য প্রাণী, ৪৯০ প্রজাতির পাখি এবং ৯০ ধরনের সরীসৃপ রয়েছে। বাঘ নিয়ে থাইল্যান্ড তাদের সাফল্যের গল্প বললেও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চলের দিকে তাকালে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু মেলে না। একসময় দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বাঘ থাকলেও বিংশ শতাব্দীতেই সিঙ্গাপুর, জাভা ও বালিতে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার বনেও বাঘের অস্তিত্ব হারিয়েছে। মিয়ানমার, ইন্দোনেশিয়ার সুমাত্রা ও মালয়েশিয়ায় কিছুসংখ্যক বাঘ রয়েছে।
সূত্র : সিএনএন