মিজানুর রহমান মিনু, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আমনমেহার গ্রামের মৃত আজিজুল হকের পুত্র ফজলুল হক এর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে কাজিপুর থানা পুলিশ রবিবার আটক করেছে।
রবিবার (২৮ জুলাই) এলাকা সুত্রে জানা যায় শুভগাছা ইউনিয়নের আমনমেহার গ্রামের ফজলুল হকের বিরুদ্ধে কাজিপুর থানায় ধর্ষণের অভিযোগ করেছে আমনমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী আমিনা খাতুনের পিতা হায়দার আলী।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক করার পরে তাকে জেল হাজতে পেরন করা হয়েছে।