সাতক্ষীরার পাটকেলঘাটায় হাসানুর রহমান (৩২) নামক এক গ্রাম্য চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে সেনা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ভোরে থানার ত্রিশমাইল নামক এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসানুর রহমান চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে।

নিহতের পরিবার জানায়, হাসানুর একজন গ্রাম্য চিকিৎসক। পোড়ার বাজারে তার একটি চেম্বার রয়েছে। কে বা করা তার চেম্বারে একটি দা রেখে যায়। সন্ধ্যায় স্থানীয় দূর্বত্তরা তার চেম্বার থেকে ধরে নিয়ে তরুন সংঘ ক্লাবে আটকে রাখে। রাতে তাকে পিটিয়ে হত্যা করে ত্রিশমাইল নামক স্থানে ফেলে যায় দূর্বত্তরা । ভোরে হাসানুরের মরদেহ উদ্ধার করে সেনা বাহিনীর সদস্যরা।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, সকালে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তালা উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, টহলরত অবস্থায় নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।।