কোটচাঁদপুর সংবাদদাতা ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২১ আগস্ট) বুধবার সকাল ৭ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম সেন্টারে বাংলাদেশ জামায়াত ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্ব ও উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম এর পরিচালনায় উক্ত রুকন সমাবেশের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মতিউর রহমান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের একমাত্র দাওয়াত মহান আল্লাহ রাব্বুল আল আমিনকে এক রব হিসাবে স্বীকার করা,এবং রাসুলকে (সা.) আমাদের নেতা হিসাবে মানার দাওয়াত। কুরআন ও সুন্নাহের আলোকে বাংলাদেশ কে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত ইসলাম কাজ করে যাচ্ছে। আমরা আমাদের চেষ্টা করে যাবো মহান আল্লাহ আমাদের এই কাজের একদিন সফলতা দান করবেন। মুললক্ষ্য হচ্ছে সমাজ থেকে অসৎ নেতৃত্ব বিদায় করে সৎ, যোগ্য,পরহেজগার, মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে হলে গণমুখী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিষ্ঠিত সহ সমাজের সব শ্রেণিপেশার মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে হবে। জালিম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটাধীকার অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের স্বীকার হচ্ছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। জামায়াতের রুকনদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে। পরিবারকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে হবে। সন্তানদের আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে।প্রতিবেশীদের নিজেদের ভাই মনে করা । অহংকারী না হওয়া গীবত ও পরনিন্দা না করে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে ।এর ব্যাত্যয় ঘটলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তাই ক্ষমাও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা একান্ত প্রয়োজন।
রুকন সম্মেলনে কুরআন থেকে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী’র জেলা সহকারী সেক্রেটারি শিক্ষাবিদ সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নায়েবে আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন। উপজেলা সহকারী সেক্রেটারি জেনারেল মাস্টার মশিউর রহমান। থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান খান। উপজেলা বাইতুল মাল সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ রেজাউল ইসলাম। কোটচাঁদপুর পৌর আমীর মাওলানা নাজির আহমেদ। পৌর শাখার সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। আজমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন আমীর জনাব আব্দুস সাত্তার। বলুহর ইউনিয়ন আমীর মোঃ শাহ আলম। কুশনা ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম টিটো। এলাঙ্গী ইউনিয়ন আমীর মোহাম্মদ মফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আউয়াল প্রমুখ।