অনলাইন ডেস্ক।।
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। ফাইল ছবি
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা ‎শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন সন্ধ্যা ৭টায়।’