স্বর্ণ চোরাচালানের এক নিরাপদ রুট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। মাঝে মধ্যে স্বর্ণের বার জব্ধ হলেও তা নেহাত। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবী, এ বিমান বন্দর দিয়ে বড় বড় চালান আসে প্রায়, কাস্টমস সহ একটি সিন্ডিকেট এ চোরাচালানের অন্যতম হোতা। ওসমানীতে তাদের চাকুরীকালীন অবস্থানে খোজ করলে, বুঝ যাবে কিভাবে টাকার পাহাড় গড়ে তারা। তারা নিজদের পারফরমেন্স শো আপ করতে কিছু চালান ধরে মিডিয়া প্রচারনা চালান। এরকম এক অবস্থায় আজ বুধবার (২৮ আগস্ট) সিলেট সমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিশেষ একটি সংস্থা। সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় ওই প্রবাসীকে আটক করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এসব তথ্য।।