অনলাইন ডেস্ক : ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কমকর্তা মো. আব্দুল্লাহিল কাফিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে (আব্দুল্লাহিল কাফি) আটক করেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্রজনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত।।