মোঃ আব্দুর রহমান অনিক।।
ষষ্ঠ-নবম শ্রেণি পর্যন্ত (মাধ্যমিক) সব বিষয়ে সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে দর্শনা প্রেসক্লাব,দর্শনা থানা, বিভিন্ন রাস্তার মোড়ে এসে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এর ফলে দর্শনার গুরুত্বপূর্ণ সড়ক কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। আজ
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিকের বেশি শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, বিভিন্ন কারণে দীর্ঘদিন ক্লাস করা সম্ভব হয়নি। তাই এই অবস্থায় পুরো সিলেবাসের ওপর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সেই সাথে নতুন কারিকুলামে আমাদের ৪ টা বই আছে অযৌক্তিক, সেই বই গুলো হলো শিল্প ও সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা ও ডিজিটাল প্রযুক্তি, এর মধ্যে ডিজিটাল প্রযুক্তি বই যৌক্তিক কিন্তুু সিলেবাস অনেক বড় হওয়ার কারণে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সেজন্য অবিলম্বে সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এই মানববন্ধনে দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দর্শনা দারুস্ সুন্নাত সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা সহ অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।।