কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার অঞ্চলের পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত এক
বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার হয়েছে । স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ দেখে বারবাজার হাইওয়ে
পুলিশ ফাড়িতে খবর দিলে সোমবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে
ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায় ।
স্থানীয়রা জানান , সোমবার সকালে বারবাজারের পিরোজপুর এলাকার হাইওয়ে রাস্থার পাশে
অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পাশের বারবাজার পুলিশ ফাড়িতে খবর দিলে ঘটনাস্থলে
পুলিশ পৌছে মরদেহ উদ্ধার করে । বারবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে ।।