চুয়াডাঙ্গার দর্শনা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. শহীদ তিতুমীর। তিনি এর আগে কুষ্টিয়া সিআইডিতে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে রোববার বিকালে দর্শনা থানায় যোগদান করেন।

এদিকে সাবেক অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহাকে বদলি করা হয়েছে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে। দর্শনা থানা এলাকার আইন শৃঙ্খলা মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতা চেয়েছেন নবাগত ওসি তিতুমীর।।