নড়াইলের কালিয়ায় ওয়ান শুটারগানসহ হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতকে মঙ্গলবার বিকেলে কালিয়া থানায় হস্তান্তর করে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালিয়া উপজেলার বিলদুড়িয়া উত্তর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলদুড়িয়া উত্তর গ্রামে অভিযান চালিয়ে চন্ডিনগর গ্রামের মো. দুলু সরদারের ছেলে মোহম্মদ হোসেন সরদারকে গ্রেফতার করে। ওই সময় তার স্বীকারোক্তি মোতাবেক ১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।
কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, হোসেন সরদারকে একটি ওয়ান শুটারগানসহ কালিয়া থানায় হস্তান্তর করে।