চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গায় মন্ডপে মন্ডপে পালিত হচ্ছে মহাষ্টমী পূজা । হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় শারদীয় উৎসব দুর্গাপূজা। এই পূজাকে কেন্দ্র জেলায় ১শত’ ২টি পূজা মন্ডবে সকাল থেকে শুরু হয় মহাষ্টমীর অঞ্জলি পূজা , কুমারী পূজা, সন্ধি পূজাসহ বিভিন্ন আরাধনায় দিনভর ব্যস্ত সময় পার করছে হিন্দু ধর্মের অনুসারীরা ।

এদিকে পূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালন করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সহ পূজা কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।।