আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে মৃত মাকে শেষ বিদায় জানাতে আসলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ফজলু (৪২)। উল্লেখ, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড়শিঙ্গিয়া গ্রামের জনৈক খলিলুর রহমানের স্ত্রী মাইফন (৬০) গত মঙ্গলবার (২১ অক্টোবর) বাধর্যকজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। এদিকে মৃতার বড় ছেলে ফজলু স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০০৭ সাল থেকে কারাগারে বন্দি থাকায় তার  

পারিবারের পক্ষ থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে মৃত মাকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।  কারা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাই করে ফজলুকে প্যারোলে মুক্তির ব্যবস্থা করে দিলে প্রায় দেড় যুগ পর নির্দ্দিষ্ট সময়ের জন্য ফজলু নিজ বাড়ীতে ফিরে আসেন। মায়ের জানাযা ও দাফন সম্পন্ন করে রাতেই তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পারি যে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্ত এক আসামিকে প্যারোলে জামিনের মাধ্যমে তার মৃত মাকে শেষবারের মতো দেখতে দিতে নিয়ে আসা হচ্ছে। এমতাবস্থায় সার্বিক নিরাপত্তা দিতে থানা পুলিশের একটি টিমও সেখানে উপস্থিত হয়। ওই আসামির মা’য়ের দাফন সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ তাকে রংপুরের উদ্দেশ্যে নিয়ে যায়।