এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এসময় সেখান থেকে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটে।
এর আগে এদিন বেলা ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু শিক্ষার্থীরা তাদের কথা না শুনে ভেতরের প্রবেশের চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫৩ শিক্ষার্থীকে আটক করে।
একাধিক শিক্ষার্থী জানায়, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে, আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।