যশোরের চৌগাছা পৌরসভার সাবেক দুইজন কাউন্সিলর এবং একজন ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে নিজ নিজ বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করা হয় বলে জানা গেছে।
পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ডাকবাংলোপাড়ার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। প্রায় একই সময়ে তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সোহেল রানা উজ্জলকে এবং কংশারীপুর এলাকার ব্যবসায়ী যুবলীগ নেতা টিপু সুলতানকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে গ্রেপ্তার করা হয়েছে।
কাউন্সিলর সিদ্দিকুর রহমানের স্ত্রী তুলি খাতুন জানান, দুপুরে বাসা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক এসে তার স্বামী সিদ্দিকুর রহমানকে নিয়ে যায়। অপরদিকে তিন নম্বর ওয়ার্ডের দামোদার বটতলায় অবস্থিত অপর কাউন্সিলর সোহেল রানা উজ্জলকে সাদা পোষাকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয়া হয় বলে জানান স্থানীয়রা।
যশোর ডিবি পুুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম উল্লেখিত ব্যক্তিদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।।