যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি ব্র্যাক কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহীম হোসেন (১৭) নামে একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে ও কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
হাসপাতাল সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে ইব্রাহীম ও তার বন্ধু ইয়াসিন কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামরকাটি ব্র্যাক কার্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ইব্রাহীম ও ইয়াসিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।