চুয়াডাঙ্গা জেলার, আলমডাঙ্গা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও ভুট্রা ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহমুদুল হক আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা তথ্য আপা স্নিগ্ধা দাস।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থ বছরে সরকার রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে ৪ হাজার ৫২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ২০২৪-২৫ মৌসুমে ভুট্রা উৎপাদনের লক্ষ্যে প্রতি কৃষককে বিঘা প্রতি ২ কেজি ভুট্রা বীজ ও ২০ কেজি রাসায়নিক ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া প্রতি বিঘা সরিষা চাষের জন্য ১ কেজি সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
আলমডাঙ্গাকৃষকচুয়াডাঙ্গাপ্রণোদনার সার-বীজ
Share
Tweet
Share
Pin
Share
0Shares
কৃষিগাংনীটপ নিউজমেহেরপুর
গাংনীতে মৎস্য চাষে মাঠ দিবস অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধি 25 ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ · রাত ২:০৯ image_print
গাংনীতে মৎস্য চাষে মাঠ দিবস অনুষ্ঠিত
গাংনীতে সমন্বিত কৃষি ইউনিটভূক্ত মৎস্যখাত এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কর্ম এলাকার বামুন্দি শাখার নওদাপাড়া গ্রামে অনুপুষ্ঠিসম্পন্ন দেশীয় ছোট প্রজাতির মাছ (এসঅইএস) চাষ সম্পর্কিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন পিএসকেএস এর সহকারী পরিচালক (প্রশিক্ষক) মোঃ সাইফুল ইসলাম, মৎস্য ইউনিটের সহকারী মৎস্য কর্মকর্তা কৃষি ইউনিটের সহকারী কৃষি কর্মকর্তা খালেদ কবির।
মাঠ দিবসে এলাকার মৎস্য চাষি বৃন্দ উপস্থিত ছিলেন।