ইসলাম ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর পুরস্কার গ্রহণ করেন তিনি। ২০১৬ সালের পর তুরস্কের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ।

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

এছাড়াও চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথমস্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

হাফেজ মুয়াজ মাহমুদ ২০২৩ সালে ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন।

উল্লেখ্য, হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এই মাদরাসা থেকে হাফেজ হয়েছেন। এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।

এর আরো খবর »
কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দিলেন এরদোয়ান
কোরআন-প্রতিযোগিতায়-প্রথম-বাংলাদেশের-মুয়াজ-ক্রেস্ট-ও-পুরস্কার-তুলে-দিলেন-এরদোয়ান
তিন উপায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের
তিন-উপায়-মহান-আল্লাহর-সন্তুষ্টি-লাভের
অবশেষে ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী
অবশেষে-ইউটিউব-চ্যানেল-ফিরে-পেলেন-মিজানুর-রহমান-আজহারী
জানেন কোনটি বিশ্বের সবচেয়ে উঁচু মিনারের মসজিদ?
জানেন-কোনটি-বিশ্বের-সবচেয়ে-উঁচু-মিনারের-মসজিদ-
প্রয়োজনীয় চাহিদা মেটাতে বাসার ছাদে সবজি চাষ করেন শায়খ আহমাদুল্লাহ
প্রয়োজনীয়-চাহিদা-মেটাতে-বাসার-ছাদে-সবজি-চাষ-করেন-শায়খ-আহমাদুল্লাহ
বই মনের জানালাকে প্রশস্ত করে, চিন্তার দক্ষতা বাড়ায় : আজহারী
বই-মনের-জানালাকে-প্রশস্ত-করে-চিন্তার-দক্ষতা-বাড়ায়-আজহারী
সর্বাধিক পঠিত
সংশোধিত পরিপত্র জারি, ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে এবার দায়িত্ব পেলেন যারা
সংশোধিত-পরিপত্র-জারি-ইউপি-চেয়ারম্যানের-অনুপস্থিতিতে-এবার-দায়িত্ব-পেলেন-যারা
রাজধানীর বিভিন্ন এলাকায় যত টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ
রাজধানীর-বিভিন্ন-এলাকায়-যত-টাকা-কেজিতে-বিক্রি-হচ্ছে-পেঁয়াজ
সকলকে অভিনন্দন জানালেন লিওনেল মেসি
সকলকে-অভিনন্দন-জানালেন-লিওনেল-মেসি
সব নাটকীয়তা শেষে যিনি জিতলেন ব্যালন ডি’অর
সব-নাটকীয়তা-শেষে-যিনি-জিতলেন-ব্যালন-ডি’অর
নাটোরের নলডাঙ্গায় এক লাফে দাম কমে পেঁয়াজের কেজি যত হলো
নাটোরের-নলডাঙ্গায়-এক-লাফে-দাম-কমে-পেঁয়াজের-কেজি-যত-হলো