মেহেরপুরে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার দুপুরে দিকে মহিলা কলেজ মোড় সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অর্ধশতাধিক মামলার মধ্যে ২ টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ১২টি মোটরসাইকেলের চালককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। অভিযানে প্রায় ১২টি গাড়ির মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে মেহেরপুরে এ অভিযান অব্যাহত থাকবে।

ট্রাফিক অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি সেনাবাহিনীর টিম ও ট্রাফিক পুলিশের টিম উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারীর নেতৃতে পুলিশের একটি টিম হেলমেট বিহীন যারা রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল তাদেরকে সতর্ক করেন এবং সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হেলমেট পরিধান করে ও বৈধ কাগজপত্র সাথে রেখে মোটরসাইকেল চালানোর জন্য আহ্বান জানান।

এছাড়াও বিকেল ৫টার সময় কলেজ মোড়ে ৪০ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন চালকদের ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট এক লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানামেহেরপুরমোটরসাইকেল চালকযৌথ বাহিনীর অভিযানসড়কে

Share
Tweet
Share
Pin
Share
0Shares

টপ নিউজমেহেরপুরসারা দেশ
জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মেহেরপুর জেলার প্রথম স্থান অর্জন
নিজস্ব প্রতিনিধি 40 ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ · রাত ১২:০৯ image_print
জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মেহেরপুর জেলার প্রথম স্থান অর্জন
সারা দেশে জন্ম-মৃত্যু নিবন্ধন মনিটরিং সেল কার্যক্রমে অক্টোবর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশের মধ্যে মেহেরপুর জেলা প্রথম স্থান অর্জন করায় জেলা প্রশাসক সিফাত মেহনাজকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর ) সকালে ১০ টার সময় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ,সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন, মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসিফ ইকবাল সজীব, মোঃ সানোয়ার হোসেন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহ ম্যাজিস্ট্রেট মোঃ নাদিম হোসেন শামীম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।