মোঃ আব্দুর রহমান অনিক।।

দর্শনা পৌরসভার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যবসায়ীদের প্রতি ট্রেড লাইসেন্স গ্রহণ ও বকেয়া বিল পরিশোধ করার আহ্বান জানিয়েছেন দর্শনা পৌর প্রশাসক এবং দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান।
আজ শনিবার  (১৬ নভেম্বর)সকাল ১১ টার সময় দর্শনা রেলবাজারে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, “পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমের জন্য আপনাদের যথাযথ সময়ে ট্রেড লাইসেন্স গ্রহণের মাধ্যমে পৌরসভার সেবার মান বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন,
দর্শনা রেলবাজারে ট্রেড লাইসেন্স ছাড়াই বেশ কিছু ব্যবসা পরিচালিত হচ্ছিল । এর জেরে দর্শনা পৌর প্রশাসন এই অভিযান পরিচালনা করেন। এ অভিযান পরিচালনার লক্ষ্য ছিল অবৈধ ব্যবসার লাগাম টানা এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনায় বাধা দেওয়া। দর্শনায় ট্রেড লাইসেন্সের উপর আগামীতে আরো কঠোর ভাবে ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে তিনি আরও জানান ।

উক্ত অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুল আলম, কর নির্ধরাক মোঃ সরওয়ার হোসেন, প্রধান সহকারী মোঃ রুহুল আমিন খান, কর আদায়কারী মোঃ আরফিন হোসেন,ট্রেড লাইসেন্স পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম ,উচ্চমান সহকারী শাহ আলম সহ প্রমূখ ।।