আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছে ক্রেমলিন। আজ সোমবার রুশ আইনপ্রণেতা মারিয়া বুটেনা বলেছেন, বাইডেন প্রশাসন যতদিন ক্ষমতায় আছেন তারা পরিস্থিতি আরও অশান্ত করে তুলছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মারিয়া বলেন, ‘আমি আশা করছি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত পাল্টাবেন। কারণ এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে যা আসলে কেউই চায় না।’
রাশিয়ার ফেডারেশন কাউন্সিল সিনিয়র সদস্য অ্যান্দ্র্রে ক্লিশাস বলেন, ‘পশ্চিমারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা পুরো ঘটনাকে আরও উসকে দিচ্ছে।’
রুশ পার্লামেন্টে উচ্চকক্ষের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি হেড ভ্লাদিমির জাবোলভ বলেছেন, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার বড় এক পদক্ষেপ।