চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জেলা বিএনপির সন্মেলনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আজ আমরা সংস্কারের কথা বলছি। অথচ বিএনপি ২ বছর আগে বাংলাদেশের উন্নয়নের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে বাকিরা চলমান রেখে সামনের দিকে এগিয়ে নেব। অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। অন্তবর্তি সরকার ও সংস্কারের কথা বলছে। দেশের মানুষের চাহিদার সাথে সামজস্য রেখে পর্যায়ক্রমে সংস্কার পরিবর্তিত হবে। নির্বচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্তিতিশীলতা। সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সন্মেলন উপলক্ষে আজ ২৩ নভেম্বর, ২০২৪ শনিবার টাউন ফুটবল মাঠে প্রধান অতিথির (ভার্চুয়াল) বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেন।

এদিকে, দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । ফ্যসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্মেলন অনুষ্ঠিত হওযায় নেতা কর্মিদের মধ্যে বাড়তি উৎসব বিরাজ করছে। সন্মেলন স্থান জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সন্মেলন স্থলে এসে কানায় কানায় ভরে তোলে। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

সন্মেলনের উদ্বোধক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,একদিকে যুবলীগ ছাত্রলীগ, আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্ণীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই।গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না।
জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অদিত্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ।
দ্বিতীয় অধিবেশনে ৮০৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন।।