শাহ আলম কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্বৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন জীবননগর ও মাগুরা ফুটবল একাদশ। বিকাল ৩.৩০ মিনিটে কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন মোবারকগঞ্জ রেলস্টেশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ও কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত মাগুরা একাদ্বশ কে পরাজিত করে জয়লাভ করে জীবননগর একাদ্বশ।

আট দলীয় এ খেলায় প্রথম পুরস্কার থাকছে ৪২ ইঞ্চি এলইডি ও ৩২ ইঞ্চি এলইডি মনিটর। খেলার আয়োজন করেছে কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাশিপুর ও ঈশ্বরবা গ্রামবাসি।