কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সোমবার বিকেলে বিজিবির উদয়নগর বিওপি ও প্রতিপক্ষ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের ভারতের অভ্যন্তরে মাঠে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান ও বিএসএফের পক্ষে ভারতের রওশনবাগ বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মনহর লাল নেতৃত্ব দেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সীমান্তে বাংলাদেশি জনসাধারণের ওপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করা, ভারত থেকে মাদকদ্রব্যসহ নিষিদ্ধ পণ্য এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে ও সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারী বা দুষ্কৃতকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সীমান্তে বিএসএফের পক্ষ থেকে কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয় বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাত শেষ হয়।

তারেক রহমানের দরদ রয়েছে। অদৃশ্য শক্তি দেশকে অরজাকতার দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সাবেক জেলা সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরিদা রহমান প্রমুখ।