টিপুর বিরুদ্ধে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ : এলকার উত্তেজিত ব্যবসায়ীদের তোপের মুখে চেক দিয়ে মুক্তি!
দর্শনা ব্যুরোঃক্ষমতার প্রভাব দেখিয়ে যাদের ভোটে নির্বাচিত সভাপতি, চেয়ারে বসে সেই ভোটারকে ব্যাকমেইল করে টাকা আদায় করলেও শেষ রক্ষা হয়নি সভাপতি মহোদয়ের। অবশেষে আন্দোলনের মুখে নগদ ও চেক সই করে দিয়ে শেষ রক্ষা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে।
জানাগেছে- বিগত সরকারের সময় ২০১৮ সালে ৩ বছরের জন্য দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে দলীয় ও এমপি কোটায় সভাপতি পদে নির্বাচিত হন নন-ব্যবসায়ী সাবেক পৌর মেয়রের ভগ্নিপতি অনেকটা অখ্যাত জনাব টিপু সুলতান। নির্বাচিত হয়ে দর্শনা রেলবাজারে সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত জনাব টিপু সুলতান একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে গেলেও মেয়রের ভগ্নিপতি হিসেবে রেহাই পেয়ে যান। এমনকি চুয়াডাঙ্গায় লাম্পট্যের অভিযোগে আটক হলেও ভগ্নিপতি কোটায় বেরিয়ে আসেন। তার বেপরোয়া কর্মকান্ডে দোকান মালিক সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন হলেও কারো কিছুই করার ছিলনা।
এরই এক ঘটনায় রেলবাজারের এক ব্যবসায়ী অনৈতিক কার্য্যে দোষী সাবস্থ্য হলে দোকান মালিক সমিতির সভাপতি সেই সুযোগে তার নিকট হতে ২৫ হাজার টাকা সমিতির সেক্রেটারী সাবির হোসেন মিকার অগোচরে উৎকোচ হিসেবে গ্রহণ করেন।
রেলবাজার কমিটির মেয়াদ নানা ছুতায় ৩ বছরের জায়গায় ৬ বছর প্রলম্বিত হলেও সরকারের পরির্বতন হলে সভাপতি মহোদয় পড়েন বিপাকে। রেলবাজারের সেই ব্যবসায়ী ক্ষমতার পালাবদলে তার টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা করতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানায়- বৃহস্পতিবার রাতে উক্ত ব্যবসায়ীর পক্ষে বেশ কিছু লোকজন সমিতির কার্যালয়ে গিয়ে তার নিকট টাকা ফেরত দিতে চাপ দিলে এক পর্যায়ে ৫ হাজার টাকা নগদ এবং ২০ হাজার টাকার চেক প্রদান করে রেহাই পায়। ক্ষুদ্ধ ব্যবসায়ীরা জানান দু’একদিনের মধ্যেই মেয়াদ উর্ত্তীণ কমিটির সভাপতিকে অপসারন করে এডহক কমিটি গঠন করা হবে।