মেঃ আব্দুর রহমান অনিক।।
কনকনে ঠাণ্ডা হিমেল বাতাস বইছে চুয়াডাঙ্গা জেলায়। দেশের এই জেলাটিতে শীতের তীব্রতা একটু বেশি।
আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দর্শনা পৌরসভার উদ্যোগে ৩নং ওয়ার্ডের আজমপুরসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে শীত বস্ত্র (কম্বল) নিয়ে বসবাসরত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান । এসময় তিনি বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রচেষ্টা। দর্শনা পৌরসভা সবসময় মানুষের পাশে রয়েছে এবং থাকবে। হতদরিদ্র মানুষের জন্য আরও সহযোগিতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।”
কম্বল পাওয়া শীতার্ত পরিবারের মানুষরা পৌরসভার এমন উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান,“এই শীতে একটি কম্বল আমাদের পরিবারের অনেক উপকারে আসবে। আমরা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।”
উক্ত কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভীর ইসলাম অনিক, ইয়াসির আরাফাত সোহান,রিংকু,দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম,পৌর কর নির্ধারক সরওয়ার হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম,কার্য সহকারী হারুন অর রশিদ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওয়ার্ড নেতা, এলাকার সুধীজন সহ অনেকে উপস্থিত ছিলেন।।