খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যাহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর অ্যাড. জেসমিন পারভীন জলিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনা সদর থানায় দায়েরকৃত মামলায় (যার নম্বর-১৮) সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

তার প্রভাব থেকে বাঁচতে পারেনি এলাকার সাংবাদিকসহ পরিবারের সদস্যরা। ক্ষমতার দাপট দেখিয়ে সে অন্যায়কে প্রতিষ্ঠিত করাই ছিলো তার একমাত্র কাজ। অবশেষে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয় তিনি। খুলনার সচেতন মহল তার সুষ্ঠু বিচার দাবি করে। মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম বলেন, অ্যাড. জেসমিন পারীভন জলি (৫৭) খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার (যার নম্বর-২৪) এজাহারনামীয় আসামী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।