আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার আয়োজনে বিশ্ব মেছো বিরাজ দিবস পালন উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ। আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার উদ্যোগে গতকাল সকাল সাড়ে দশটার দিকে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে আলতোয়েবা মোড়ে পথসভায় সভাপতি সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরন। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। তিনি বলেন মেছোবিড়াল বাংলাদেশে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। এটি ছোট বিড়াল প্রজাতির প্রাণী। এরা নিশাচর, প্রধান খাবার মাছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা আরিফুর রহমান, সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়, উদ্ভিদ বিভাগের কর্মকর্তা নুরুজ্জামান।জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার কর্মী আরাফাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার কর্মী শাকিল আহমেদ, মাহমুদুল হাসান, আরাফাত হোসেন, খন্দকার আলিফ, আবির হোসেন, কামরুল হাসান কাজল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহাগ আলী।